সাধারণত ডায়াবেটিস রোগীদের জন্য সাদা চালের তুলনায় লাল চাল অধিক উপকারী একটি
খাবার হতে পারে। লাল চাল অনেক বেশি আঁশসমৃদ্ধ হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য
অনেক উপকারী। এতে থাকা ফাইবার খাবারকে ধীরে ধীরে হজম করতে সাহায্য করে, ফলে
রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে ডায়াবেটিস
রোগীদের অবশ্যই পরিমাণমতো লাল চাল খেতে হবে।
লাল চালে বিদ্যমান খাদ্যআঁশ অনেক সময় ধরে পেট ভরে রাখতে সাহায্য করে এবং বারবার
ক্ষুধা লাগার প্রবণতা কমে যায়। এর ফলে অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস সহজে
নিয়ন্ত্রণ করা যায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়িকা ভূমিকা পালন করে। ডায়াবেটিস
নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই
ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাল চালের ভাত অনেক উপকারী হতে পারে।
এছাড়া লাল চালে বিভিন্ন ভিটামিন, খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়
যা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং এটি হৃদপিণ্ড ও হজমশক্তির জন্য অনেক
উপকারী। তবে শুধু লাল চাল খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে না। নিয়মিত ব্যায়াম,
সঠিক খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাও জরুরি। ব্যক্তিভেদে শর্করার
প্রয়োজনীয়তা ও প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের
পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি
লাল চাল স্বাদের দিক থেকে যেমন ভালো, স্বাস্থ্যের দিক থেকেও তেমন উপকারী। তাই
তো লাল চাল নিয়ে সবার আগ্রহ বেড়েই চলেছে। সব জায়গায় লাল চাল এখন খাদ্য তালিকায়
গুরুত্ব পেতে শুরু করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেকে এ চাল সঠিকভাবে রান্না
করতে পারে না। রান্না করার সময় ভাত শক্ত হয়ে থাকছে, অনেক সময় লাগছে কিংবা ঝরঝরে
হয় না ইত্যাদি সব সমস্যার জন্য এই চালের প্রতি মানুষ মাঝে মধ্যে আগ্রহ হারিয়ে
ফেলছে।
তবে আপনাদের আর এ বিষয়ে চিন্তা করতে হবে না, নিচের পদক্ষেপগুলো মেনে চললেই আপনি
সুস্বাদু, নরম ও ঝরঝরে লাল চালের ভাত তৈরি করতে পারবেন। তাহলে চলুন লাল চালের
ভাত রান্না করার পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক।
-
লাল চাল অন্যান্য চালের তুলনায় অনেক শক্ত হয় কারণ এতে ফাইবারের পরিমাণ অনেক
বেশি হয়। তাই রান্না করার পূর্বে এই চালকে ৬ থেকে ৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন,
আপনি যদি অনেক নরম ভাত চান তাহলে সারা রাত চাল ভিজিয়ে রাখতে পারেন। ফলে
চালের ফাইবার নরম হয় এবং রান্না করতেও কম সময় লাগে। চাল অনেক পুরোনো হলে
একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হতে পারে। আপনি যদি হালকা স্বাদ চান তাহলে এক
চিমটি লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন।
-
ভাত রান্না করার জন্য চাল ও পানির আদর্শ অনুপাত হলো এক কাপ চালের সাথে তিন
কাপ পানি। তবে আপনি যদি আরও নরম ভাত চান তাহলে সাড়ে ৩ কাপ পানি ব্যবহার
করতে পারেন। গরম ও ফুটন্ত পানি ব্যবহার করলে চাল কম ভাঙে ও রান্না আরও
সুন্দর হয়।
-
লাল চালের ভাত চুলায় অল্প আঁচে বেশি সুন্দর রান্না হয়। তাই রান্নার শুরুতে
হাঁড়ির ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকুন এবং মাঝে মধ্যে ভাত নাড়তে
থাকুন এবং খেয়াল রাখবেন পানি কতটা শুকিয়েছে। ডায়াবেটিস রোগীদের জন্য এ ভাত
রান্না করলে অতিরিক্ত ঘি বা তেল দেওয়া থেকে বিরত থাকুন। কিন্তু আপনি যদি
স্বাদের জন্য এ ভাত খাওয়ার জন্য রান্না করে থাকেন তাহলে সামান্য তেল বা এক
চামচ ঘি দিতে পারেন, এতে ভাত ঝরঝরে হয়।
ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যকর সকালের নাস্তা
ডায়াবেটিস রোগীর প্রথম ও প্রধান চিকিৎসা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। ডায়াবেটিস
কতটা নিয়ন্ত্রণে থাকবে তা অনেকটাই নির্ভর করে খাদ্যাভ্যাসের ওপর। সকালের
নাস্তায় খাবারের ধরন হতে হবে সুষম ও পুষ্টিকর। লাল চালের ভাত বা লাল আটার
রুটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। নিচে
ডায়াবেটিস রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর সকালের নাস্তা তৈরি করা হলো
লাল চালের আটায় তুলনামূলক বেশি আঁশ থাকায় এটি অনেক ধীরে হজম হয় এবং
শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একটি ৩০ গ্রামের রুটিতে
প্রায় ৭০ কিলোক্যালরি পাওয়া যায়। তার সাথে একটি সিদ্ধ ডিম, যাতে ৭০
কিলোক্যালরি এবং ভালোভাবে রান্না করা মিক্সড সবজি, যাতে প্রায় ৮০
কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। এটি একজন ডায়াবেটিস রোগীর জন্য ভালো ও
স্বাস্থ্যকর সকালের নাস্তা হতে পারে, যা থেকে প্রায় ৪৫০ কিলোক্যালরি শক্তি
পাওয়া যায়।
লাল চালের ভাতও সকালের নাস্তায় নেওয়া যায়। এক কাপ রান্না করা লাল চালের
ভাতে প্রায় ১৫০ থেকে ২০০ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। আর সাথে রান্না করা
সবজি, মাছ বা ডিম রাখলে বিভিন্ন প্রয়োজনীয় প্রোটিন পাওয়া যায় যা
ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। তবে ডায়াবেটিস রোগীদের জন্য ভাতের
পরিমাণ নিয়ন্ত্রণে রাখা এবং অতিরিক্ত খাবার না খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু একটি খাবার নয়, বরং সঠিক পরিমাণে সুষম খাবার
গ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাল চালের আটার রুটি বা লাল চালের ভাত পরিমিত
পরিমাণে খেয়ে তার সঙ্গে ডিম, মাছ ও শাকসবজি যোগ করলে সকালের নাস্তা হতে পারে
আরও স্বাস্থ্যকর। ব্যক্তিভেদে ক্যালরি ও কার্বোহাইড্রেটের চাহিদা ভিন্ন হতে
পারে, তাই নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
খাদ্য তালিকা তৈরি করাই ভালো।
সাদা চাল ও লাল চালের পুষ্টিগুণের পার্থক্য
বর্তমানে সাদা চালের তুলনায় লাল চাল কম খাওয়া হয় হলেও সাদা চালের চেয়ে লাল
চালের পুষ্টিগুণ অনেক বেশি। সাদা চাল যথেষ্ট পুষ্টিকর হলেও লাল চালে
তুলনামূলক বেশি পুষ্টি বিদ্যমান। সাদা চাল অতিরিক্ত পলিশ হওয়ায় এতে ফাইবার বা
আঁশ প্রায় থাকে না। তাই লাল চাল সাদা চালের তুলনায় বেশি উপকারী। নিচে সাদা
চাল ও লাল চালের মধ্যে পার্থক্য সুন্দরভাবে তুলে ধরা হলো
| সাদা চাল |
লাল চাল |
| সাদা ও চকচকে |
প্রাকৃতিক ভাবে লালচে বা বাদামী |
| বেশি পালিশ করা হয় |
তুলনামূলক কম প্রক্রিয়াজাত |
| আঁশের পরিমাণ কম |
আঁশের পরিমাণ বেশি |
| রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়াতে পারে |
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে |
| পুষ্টিগুণ তুলনামূলক কম |
পুষ্টিগুণ ও খনিজ উপাদান তুলনামূলক বেশি |
| দ্রুত হজম হতে পারে |
তুলনামূলক ধীরে হজম হয় |
| সহজলভ্য ও দ্রুত রান্না হয় |
রান্নায় তুলনামূলক বেশি সময় লাগে |
লাল চালে সাধারণত আঁশ বেশি থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে এবং রক্তে
শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ডায়াবেটিস
রোগীদের জন্য লাল চাল উপকারী হলেও তার পরিমাণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।
সুগার নিয়ন্ত্রণে লাল চালের ভূমিকা
ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক ধরনের খাবার নির্বাচন
করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভাত আমাদের প্রধান খাদ্য, তাই কোন ধরনের
চাল খাওয়া হবে সেটি রক্তে শর্করার মাত্রার ওপর কেমন প্রভাব ফেলবে সে বিষয়ে
সতর্ক থাকা জরুরি। লাল চালে তুলনামূলক বেশি আঁশ যুক্ত থাকায় এটি স্বাস্থ্যকর
খাদ্যাভ্যাসের একটি ভালো অংশ হতে পারে। যার ফলে সুগার অনেকটাই নিয়ন্ত্রণ করা
যায়। নিচে সুগার নিয়ন্ত্রণে লাল চালের ভূমিকা আলোচনা করা হলো
লাল চালে থাকা আঁশ খাবারকে তুলনামূলক ধীর গতিতে হজম হতে সাহায্য করে এবং
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য
করে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার সম্ভাবনা কমে। তবে লাল চালেও কার্বোহাইড্রেট
থাকে বলে এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। লাল চালের পাশাপাশি মাছ,
শাকসবজি বা ডিমের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে একটি ভারসাম্যপূর্ণ খাবার
তৈরি হয়, যা সুগার নিয়ন্ত্রণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুগার নিয়ন্ত্রণে লাল চাল একটি সহায়ক ও পুষ্টিকর খাবারের বিকল্প হতে পারে।
তবে শুধু লাল চাল খেলেই সুগার নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিয়মিত ব্যায়াম, সুষম
খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপন অনেক গুরুত্বপূর্ণ। নিজের প্রয়োজন অনুযায়ী
ভাতের পরিমাণ নির্ধারণ করা উচিত অথবা প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে
খাদ্যতালিকা তৈরি করা উচিত।
ক্যান্সারের ঝুঁকি কমাতে লাল চালের ভূমিকা
ক্যান্সারের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ একটি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এ ক্ষেত্রে লাল চাল একটি উপকারী খাদ্য
হিসেবে বিবেচিত হতে পারে। লাল চালে থাকা প্রাকৃতিক আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট ও
অন্যান্য পুষ্টিকর উপাদান শরীরের কোষের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে
সাহায্য করে। এসব উপাদান শরীরকে ক্ষতিকর অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা
দিতে ভূমিকা রাখতে পারে; তবে লাল চাল একাই ক্যান্সার প্রতিরোধ করতে পারে না,
এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
লাল চালের বাইরের স্তরে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি
র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সহায়তা করে। পাশাপাশি এতে থাকা
খাদ্যআঁশ হজমতন্ত্র ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত সুষম খাদ্যাভ্যাসের অংশ
হিসেবে লাল চালের সাথে বিভিন্ন শাকসবজি, ফলমূল ও অন্যান্য পুষ্টিকর খাবার
যুক্ত করলে শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
মনে রাখবেন, ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য লাল চালকে স্বাস্থ্যকর
খাদ্যতালিকায় একটি অংশ হিসেবে রাখা যেতে পারে; তবে একটি মাত্র খাবারের ওপর
নির্ভর না করে বৈচিত্র্যময় ও সুষম খাদ্য গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং ক্ষতিকর অভ্যাস থেকে দূরে
থাকাও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
লাল চালের আটার রুটির উপকারিতা
লাল চালের আটার রুটি সাধারণ রুটির তুলনায় বেশি পুষ্টিকর। লাল চালের প্রাকৃতিক
আঁশ ও এর গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান উপস্থিত থাকায় এটি শরীরের জন্য অনেক
উপকারী। বিশেষ করে স্বাস্থ্যকর সকালের নাস্তা বা হালকা খাবার হিসেবে লাল
চালের আটার রুটি বেশ জনপ্রিয় ও স্বাস্থ্যকর। সঠিক উপায়ে তৈরি করে পরিমাণমতো
খেলে শরীরের অনেক উপকার হয়। নিচে লাল চালের আটার রুটির উপকারিতা তুলে ধরা
হলো, চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা
এই রুটিতে থাকা খাদ্যআঁশ হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং
দীর্ঘ সময় পেট ভরা থাকে, ফলে বারবার ক্ষুধা লাগার প্রবণতা কিছুটা কমে যায়।
লাল চালের আটার রুটি ধীরে হজম হওয়ায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে
পারে। তবে ডায়াবেটিস রোগীদের জন্য এর পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।
লাল চালের আটার রুটি একটি স্বাস্থ্যকর সুষম খাদ্যাভ্যাসের একটি ভালো অংশ হতে
পারে। সকালের নাস্তায় বা অন্যান্য খাবারের সময় শাকসবজি, ডিম কিংবা অন্যান্য
প্রোটিনসমৃদ্ধ খাবারের সঙ্গে এটি খেলে পুষ্টির ভারসাম্য আরও ভালো হয়। তবে
নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী পরিমিত লাল চালের আটার রুটি খাওয়া ভালো।
বাজারের সেরা লাল চাল চেনার উপায়
বাজারে বিভিন্ন ধরনের লাল চাল পাওয়া যায়, তাই ভালো মানের চাল নির্বাচন করার
সময় কিছু বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি। দেখতে সব লাল চাল মনে হলেও গুণগত
মান, সতেজতা এবং প্রক্রিয়াজাতকরণের পার্থক্য থাকতে পারে। পরিবারের জন্য
স্বাস্থ্যকর ও ভালো মানের চাল কিনতে নিচের বিষয়গুলো বিবেচনা করতে পারেন
-
ভালো লাল চালের রং সাধারণত লালচে বা বাদামি ধরনের হয়ে থাকে। অতিরিক্ত
উজ্জ্বল বা অস্বাভাবিক রঙের চাল কেনার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো।
-
ভালো মানের চালের দানাগুলো সাধারণত পরিষ্কার এবং তুলনামূলক সমান আকারের
হয়। অতিরিক্ত ভাঙা বা ক্ষতিগ্রস্ত দানা বেশি থাকলে তা এড়িয়ে চলাই
ভালো।
-
চালের মধ্যে পাথর, ধূলাবালি কিংবা অন্যান্য অপ্রয়োজনীয় বস্তু থাকলে সেই
চালের মান ভালো নাও হতে পারে। তাই কেনার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
-
সতেজ ও ভালো মানের চালে সাধারণত স্বাভাবিক শস্যের গন্ধ থাকে।
স্যাঁতসেঁতে, বাসি বা অস্বাভাবিক গন্ধ পাওয়া গেলে সেই চাল না কেনাই
ভালো।
-
লাল চালের প্রাকৃতিক বাইরের স্তরেই অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি ও আঁশ থাকে।
অতিরিক্ত পলিশ করা হলে চালের স্বাভাবিক বৈশিষ্ট্য ও কিছু পুষ্টি কমে যেতে
পারে।
-
প্যাকেটজাত লাল চাল কিনলে উৎপাদন তারিখ, মেয়াদ এবং সংরক্ষণ তথ্য দেখে
নেওয়া উচিত। সম্ভব হলে নির্ভরযোগ্য বিক্রেতা বা পরিচিত ব্র্যান্ড থেকে
চাল কেনা ভালো।
বাজার থেকে সেরা চাল কিনতে শুধু রং দেখলেই হবে না; চালের দানা, গন্ধ,
পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সংরক্ষণের অবস্থাও যাচাই করা প্রয়োজন। ভালো মানের
ও সতেজ চাল নির্বাচন করলে খাবারের স্বাদ ও গুণগত মান দুটোই বজায় থাকে। তাই
কেনার সময় একটু সচেতন হয়ে যাচাই-বাছাই করে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত লাল
চাল নির্বাচন করুন।
জনপ্রিয় প্রশ্ন ও উত্তর
ডায়াবেটিস রোগীদের জন্য কোন চাল ভালো?
ডায়াবেটিস রোগীদের জন্য লাল চাল, ব্রাউন রাইস (বাদামী চাল), কালো চাল
এবং ঢেঁকিছাঁটা বা সেদ্ধ চাল সবচেয়ে ভালো
লাল চিড়া খেলে কি ডায়াবেটিস বাড়ে?
মিতিমাফিক ও সঠিকভাবে খেলে লাল চিড়া সরাসরি ডায়াবেটিস বাড়ায় না, কারণ
এতে সাদা চিড়ার চেয়ে বেশি ফাইবার বা আঁশ থাকে এবং এর গ্লাইসেমিক ইনডেক্স
মাঝারি প্রকৃতির।
লাল চালে কি সুগার থাকে?
লাল চালে সরাসরি কোনো মুক্ত চিনি বা সুগার থাকে না বললেই চলে, তবে এটি
একটি কার্বহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার।
চাল ভাজা খেলে কি ডায়াবেটিস বাড়ে?
অতিরিক্ত পরিমাণে চাল ভাজা বা মুড়ি খেলে রক্তে শর্করার মাত্রা বা
ডায়াবেটিস বাড়তে পারে।
লাল চাল নাকি সাদা চাল কোনটি ভালো?
স্বাস্থ্যের দিক থেকে লাল চাল সাদা চালের চেয়ে অনেক বেশি ভালো।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
লাল চাল আমাদের পরিচিত ও পুষ্টিকর একটি খাদ্য, যা সুষম খাদ্যাভ্যাসের অংশ
হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে
শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে এটি পরিমিত পরিমাণে উপকারী হতে পারে,
তবে শুধু লাল চাল খেলেই সব রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সুস্থ থাকতে
প্রয়োজন সঠিক খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপন।
লাল চালের ভাত কিংবা লাল চালের আটার রুটি দুটোই ডায়াবেটিস নিয়ন্ত্রণে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাজার থেকে ভালো মানের লাল চাল বাছাই করে
তা সঠিকভাবে রান্না করে পরিমাণমতো খাওয়া অত্যন্ত জরুরি। শাকসবজি, মাছ, ডিম ও
অন্যান্য পুষ্টিকর খাবারের সাথে লাল চাল খেলে একটি ভারসাম্যপূর্ণ পুষ্টিকর
খাবার তৈরি হয়। তাই নিজের শরীর বুঝে সচেতনভাবে খাবার খাওয়া উচিত।
মনে রাখবেন, স্বাস্থ্য ভালো রাখতে কোনো একটি খাবারের ওপর নির্ভর না করে সুষম
খাদ্যাভ্যাস গড়ে তোলাই সবচেয়ে ভালো। ভালো ও সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত
শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি।
সচেতন খাদ্যাভ্যাসই হতে পারে সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম ভিত্তি।
SAROWAR365- এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url