স্টারলিংক কি এবং এটি ব্যবহার করার নিয়ম
বর্তমান যুগে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু দুর্গম বা গ্রাম্য এলাকায় ক্যাবল বা ফাইবার অপটিক ইন্টারনেট পৌঁছানো প্রায় অসম্ভব। এই সমস্যার সমাধান হিসেবে স্পেসএক্স (SpaceX) নিয়ে এসেছে স্টারলিংক (Starlink) একটি যুগান্তকারী স্যাটেলাইট ইন্টারনেট সেবা।
আজকের ব্লগে আমরা জানবো স্টারলিংক কি, এটি কিভাবে কাজ করে এবং এটি ব্যবহার করার নিয়ম সম্পর্কে।
পেজ সূচিপত্র ঃ স্টারলিংক কি এবং এটি ব্যবহার করার নিয়ম
স্টারলিংক কি ঃ
স্টারলিংক হলো ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এর একটি প্রজেক্ট। এটি নিম্ন ভূ-কক্ষপথে (Low Earth Orbit - LEO) হাজার হাজার ছোট স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক তৈরি করে পৃথিবীব্যাপী হাই-স্পিড এবং লো-ল্যাটেন্সি (Low-latency) ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে।
সাধারণ স্যাটেলাইট ইন্টারনেট পৃথিবীর প্রায় ৩৫,০০০ কিমি উঁচুতে থাকে, ফলে এর পিং বা ল্যাটেন্সি অনেক বেশি হয়। কিন্তু স্টারলিংকের স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে মাত্র ৫০০-৫৫০ কিমি উঁচুতে অবস্থান করায় সাধারণ অপটিক্যাল ফাইবারের মতো দ্রুতগতি পাওয়া যায়।
স্টারলিংক কিভাবে কাজ করে ঃ
স্টারলিংকের কাজের প্রক্রিয়াটি তিনটি প্রধান অংশের ওপর ভিত্তি করে চলে:
-
স্যাটেলাইট কনস্টেলেশন: মহাকাশে ঘূর্ণায়মান স্যাটেলাইটগুলো একে অপরের সাথে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে।
-
গ্রাউন্ড স্টেশন (Ground Station): ফাইবার ইন্টারনেটের সাথে যুক্ত ডাটা সেন্টার বা মাদার স্টেশন।
-
ইউজার কিট (Starlink Kit): ব্যবহারকারীর বাড়িতে বসানো ছোট স্যাটেলাইট ডিশ ও রাউটার।
আপনি যখন ইন্টারনেট ব্যবহার করেন, আপনার ডিশ স্যাটেলাইটে সিগন্যাল পাঠায়, স্যাটেলাইট তা নিকটস্থ গ্রাউন্ড স্টেশনে পাঠায় এবং পুনরায় ডাটা ফেরত এনে আপনার কাছে পৌঁছে দেয়।
স্টারলিংক ব্যবহার করার নিয়ম ঃ
স্টারলিংক সংযোগ নেওয়া এবং ব্যবহার করা খুবই সহজ। নিচে ধাপে ধাপে নিয়মগুলো তুলে ধরা হলো:
Starlink Dish (স্যাটেলাইট ডিশ)
Wi-Fi Router (ওয়াই-ফাই রাউটার)
-
Power & Connecting Cables (ক্যাবল)
-
Base Stand (ডিশ বসানোর স্ট্যান্ড)
-
ঘরের ছাদ, ব্যালকুনি বা খোলা মাঠে ডিশটি এমনভাবে বসান যেন চারপাশে কোনো গাছপালা বা উঁচু বিল্ডিং বাধা সৃষ্টি না করে।
-
অ্যাপ স্টোর থেকে Starlink App ডাউনলোড করে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে আকাশ স্ক্যান করতে পারেন, যা আপনাকে সঠিক স্থান নির্বাচনে সাহায্য করবে।
-
ডিশের সাথে আসা ক্যাবলটি রাউটারের সাথে যুক্ত করুন এবং রাউটারটি পাওয়ার সকেটে প্লাগ-ইন করুন।
-
ডিশটি অটোমেটিক মোটর চালিত, তাই এটি নিজে থেকেই ঘুরে মহাকাশের সবচেয়ে কাছের স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। আপনাকে ম্যানুয়ালি কিছু ঘোরাতে হবে না।
-
মোবাইলের ওয়াই-ফাই অন করে Starlink Network-এ যুক্ত হন।
-
Starlink App থেকে আপনার ওয়াই-ফাইয়ের নাম (SSID) ও পাসওয়ার্ড সেট করে নিন।
-
কানেক্ট সম্পন্ন হলেই আপনি হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করা শুরু করতে পারবেন।
স্টারলিংক ব্যবহারের সুবিধা ও অসুবিধা ঃ
| সুবিধা | অসুবিধা |
|---|---|
| দুর্গম এলাকায় সংযোগ: পাহাড়, দ্বীপ বা মরুভূমির মতো দুর্গম স্থানেও দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যায়। | প্রাথমিক খরচ বেশি: ডিশ ও কিট কেনার খরচ সাধারণ ইন্টারনেটের চেয়ে বেশ বেশি। |
| সহজ সেটআপ কোনো টেকনিশিয়ান ছাড়াই নিজে নিজে ৫-১০ মিনিটে সেটআপ করা সম্ভব। | আবহাওয়া সমস্যা: অতিরিক্ত ভারী বৃষ্টিপাত বা ঘন মেঘের সময় সংযোগ কিছুটা ধীরগতির হতে পারে। |
| হাই স্পিড ও লো ল্যাটেন্সি: ১০০ থেকে ২০০ Mbps পর্যন্ত স্পিড এবং কম ল্যাটেন্সি থাকায় গেমিং ও ভিডিও স্ট্রিমিং সহজ হয়। |
স্টারলিংকের ডিশের সামনে কোনো বাঁধা (যেমন: গাছ বা উঁচু দালান) থাকলে
ইন্টারনেট স্পিড কমে যায় বা সংযোগ বারবার কেটে যায়। |



SAROWAR365-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url